১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধারে ফিওরেন্তিনায় মাস্তানতুয়োনো

আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডারকে কিনে নেওয়ার বা ধারের চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ থাকবে না ফিওরেন্তিনার।

ধারে ফিওরেন্তিনায় মাস্তানতুয়োনো
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছবি: রেয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 10:22 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

রেয়াল মাদ্রিদ থেকে ধারে ২০২৬-২৭ মৌসুমের জন্য ফিওরেন্তিনায় যোগ দিয়েছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। 

ইউরোপের সফলতম ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এই খবর।

এই ধারের চুক্তিতে অন্য কোনো শর্ত যুক্ত নেই। মাস্তানতুয়োনোকে কিনে নেওয়ার বা ধারের চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ থাকবে না ফিওরেন্তিনার। অর্থাৎ আগামী গ্রীষ্মে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরবেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

২০২৫ সালের জুনে রিভার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে মাস্তানতুয়োনোকে দলে নেয় রেয়াল। স্পেনের ক্লাবটিতে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে তিনটি গোল করেন তিনি।