১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে বাংলাদেশের পতাকা থাকবে বাকী-অন্তরার হাতে

উদ্বোধনী দিনে মার্চপাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন তারা।

এশিয়ান গেমসে বাংলাদেশের পতাকা থাকবে বাকী-অন্তরার হাতে
জাপানের আইচি ও নাগোয়াতে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 07:32 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

আইচি নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতে খেলোয়াড় হুমায়রা আক্তার অন্তরা। 

আগামী ১৯ সেপ্টম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ২০তম এশিয়ান গেমসের। তবে এর আগেই ১৪ সেপ্টেম্বর নারী ফুটবল ও ১৭ সেপ্টেম্বর নারী ক্রিকেট ইভেন্ট শুরু হয়ে যাবে। তারা জাপানে যাবেন আগেই।

জাপানে এশিয়ান গেমসের তৃতীয় আসর শেষ হবে ৪ অক্টোবর। এবার ৪৫টি দেশের ১১ হাজারের বেশি প্রতিযোগী লড়াই করবেন ৪৩ ডিসিপ্লিনের ৪৬৯ ইভেন্টে। বাংলাদেশ অংশ নেবে ২২ ডিসিপ্লিনে। খেলোয়াড়, কোচ ও ম‍্যানেজারসহ জাপানে যাবেন ২৬০ জন। 

আর্চারি, জিমন‍্যাস্টিক, জুডো, কাবাডি, ভারোত্তলন, কুস্তি, টেবিল টেনিস ও উশু আট ডিসিপ্লিনের সবাই থাকবেন ক্রুজ শিপে। বাকিরা বিভিন্ন হোটেলে। 

এবারের আসরে বাংলাদেশ দলের শেফ দা মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.)।