১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কঠিন লড়াইয়ে ৩ পয়েন্ট পাওয়ার স্বস্তি সালাহর

সবার আগে গ্রুপ পর্ব নিশ্চিত করার পর সামনের চ‍্যালেঞ্জের জন‍্য উন্মুখ মিশরের অধিনায়ক।

কঠিন লড়াইয়ে ৩ পয়েন্ট পাওয়ার স্বস্তি সালাহর
মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন লড়াইয়ে ব‍্যবধান গড়ে দিয়েছেন মোহামেদ সালাহ। সফল স্পট কিকে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন মিশরের অধিনায়ক। টানা দ্বিতীয় জয়ে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করার পর আসন্ন চ‍্যালেঞ্জের জন‍্য উন্মুখ লিভারপুলের তারকা ফরোয়ার্ড। 

আফ্রিকা কাপ অব নেশন্সে শুক্রবার ১-০ গোলে জিতেছে মিশর। ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। 

প্রথমার্ধের যোগ করা সময়ে রাইট ব‍্যাক মোহামেদ হানি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মিশর। রেকর্ড সাত বারের চ‍্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার আক্রমণের জোয়ার সামলে ফেরে জয় নিয়ে। 

ম‍্যাচ শেষে অধিনায়ক সালাহর কণ্ঠে শোনা গেল স্বস্তি। 

“অবশ‍্যই ফলের জন‍্য আমি খুশি। এটা ছিল কঠিন ম‍্যাচ। বেশিরভাগ সময় ওরাই আধিপত‍্য করে। ওরা এমন দল, যারা লম্বা সময় বল দখলে রাখতে পারে। আমার মনে হয়, আমাদের একটি ভালো পরিকল্পনা ছিল, সেটা কাজ করেছে।”

“আমরা তিন পয়েন্ট পেয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহ ছিল অবিশ্বাস‍্য। আশা করি, আমরা এভাবেই এগিয়ে যেতে পারব।”