১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তিন বিভাগে অলিম্পিকস রেকর্ড গড়ে শিফাংয়ের সোনা জয়

এবারই প্রথম অলিম্পিকসে সোনার হাসি হাসলেন ২৩ বছর বয়সী এই চীনা ভারোত্তোলক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2024, 10:26 PM

Updated : 26 Aug 2026, 10:12 AM

মেয়েদের ভারোত্তোলনের ৫৯ কেজি ওজন শ্রেণিতে তিন বিভাগে অলিম্পিকস রেকর্ড গড়ে সোনা জিতেছেন চীনের প্রতিযোগী লুও শিফাং।

সাউথ প্যারিস অ্যারেনায় বৃহস্পতিবার স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৪১ কেজি উত্তোলন করে সোনা জেতেন শিফাং। এই প্রথম অলিম্পিকসে সোনার পদক জয়ের স্বাদ পেলেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।

কানাডার ম্যাউডে ক্যারন ২৩৬ কেজি তুলে রুপা ও চাইনিজ-তাইপের কুও হিসিঙ-চুন ২৩৫ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন। 

স্ন্যাচে শিফাং ১০৭ কেজি তুলে অলিম্পিকস রেকর্ড গড়ার পর ক্লিন অ্যান্ড জার্কে ১৩৪ কেজি উত্তোলন করে অলিম্পিকসের আরেকটি রেকর্ড গড়েন তিনি। তাতে মোট ওজন উত্তোলনেও রেকর্ড গড়া হয়ে যায় তার।