১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘অথচ মাঠে সবাই চড়াও হয়েছিল’, খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলা নিয়ে মেসি

মাঠে কেইপ ভার্ডের সবাই চড়াও হলেও ম‍্যাচ শেষে তাদের নানা অনুরোধ মেটান আর্জেন্টিনা অধিনায়ক।

‘অথচ মাঠে সবাই চড়াও হয়েছিল’, খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলা নিয়ে মেসি
কেইপ ভার্ডের গোলরক্ষকের সঙ্গে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 01:46 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

মাঠের লড়াইয়ে লিওনেল মেসিকে একবিন্দু ছাড় দেননি কেইপ ভার্ডের কেউ। যার সামনেই সুযোগ এসেছে তিনিই চড়াও হয়েছেন তার উপর। তবে ম‍্যাচ শেষে সে সব মনে রাখেননি আর্জেন্টিনা অধিনায়ক, হাসি মুখে মিটিয়েছেন সবার অনুরোধ। 

শেষ বত্রিশে বাংলাদেশ সময় শনিবার ভোরের ম‍্যাচে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। 

লিওনেল মেসির গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নেমে সমতা টানেন দেরয় দুয়ার্তে। এরপর অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্তিনেসের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা, এবং কিছুক্ষণ পর কাব্রলের গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে কেইপ ভার্ড। পরে, ডিনে বোর্জেস দুর্ভাগ্যবশত আত্মঘাতী হলে, শেষ ষোলোর টিকেট পায় স্কালোনির দল।

ম‍্যাচ শেষে মিক্সড জোনে মেসির জন‍্য অপেক্ষা করছিলেন কেইপ ভার্ডের খেলোয়াড়রা। আর্জেন্টাইন মহাতারকা নিরাশ করেননি তাদের। পরে একটু মজাও করেন তিনি।

“ওরা আমার জার্সি চাইছিল, সবকিছুই… আর মাঠে ওরা সবাই আমার উপর চড়াও হয়েছিল।”

ম‍্যাচে দুইবার সমতা ফেরানো কেইপ ভার্ডের প্রশংসা করেন মেসি।

“ওরা যে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে হারেনি, সেটা তো বিনা কারণে নয়। আমরা কঠিন কাজটা করেছিলাম, প্রথম গোলটা করেছিলাম। এরপর ভেবেছিলাম ছন্দ পাব কিন্তু হয় এর উল্টো। আমরা বল হারাই, আমরা রক্ষণাত্মক হয়ে পড়ি এবং সে সময় ওদের ঠিকঠাক চেপে ধরতে পারিনি।”