১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শিরোপাধারী দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও চাইনিজ তাইপে।

শিরোপাধারী দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ
ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 08:35 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে কঠিন পথ পেল বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শিরোপাধারী দক্ষিণ কোরিয়া ও রানার্সআপ মালয়েশিয়া।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ‘এ’ গ্রুপে আছে প্রতিযোগিতার স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।

ভারতের বিহারে আগামী ২৯ আগস্ট শুরু হবে আসরটি। পাকিস্তান ও ওমান আসর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ ও কাজাখস্তান সুযোগ পেয়েছে।

আসরের উদ্বোধনী দিনে গত আসরের রানার্সআপ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৩০ অগাস্ট চাইনিজ তাইপে ও ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে দল।

নিজেদের গ্রুপে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৯) চেয়ে পিছিয়ে শুধু চাইনিজ তাইপে (৩৮)। মালয়েশিয়া ১২ ও কোরিয়ার অবস্থান ১৩। 

এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি পাবে আগামী বছর নেদারল্যান্ডস-বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার টিকেট। আট দলের মধ্যে সেরা পাঁচে থাকা দলগুলো পাবে বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ।