২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে প্রথম প্রীতি ম্যাচে হারিয়েছে মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।

সিরিয়াকে প্রথম প্রীতি ম্যাচে হারিয়েছে মেয়েরা
প্রথম প্রীতি ম‍্যাচ সিরিয়াকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 12:42 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রস্তুতির জন্য খেলা প্রথম প্রীতি ম্যাচে জিতেছে বাংলাদেশ। জাল অক্ষত রেখে রেখে সিরিয়াকে হারিয়েছে মেয়েরা।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।

আগামী সোমবার জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে মেয়েরা। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ প্রীতি ম‍্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিকরা।