১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হোয়ান লাপোর্তা

আগামী ১ জুলাই শুরু হবে ৬৩ বছর বয়সী এই আইনজীবীর টানা দ্বিতীয় ও চতুর্থ মেয়াদ।

বার্সেলোনার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হোয়ান লাপোর্তা
বার্সেলোনার প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হরেন হোয়ান লাপোর্তা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

নির্বাচনে ৬৮ শতাংশের বেশি ভোট পেয়ে স্প‍্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন হোয়ান লাপোর্তা।

আগামী ১ জুলাই শুরু হবে ৬৩ বছর বয়সী এই আইনজীবীর টানা দ্বিতীয় ও চতুর্থ মেয়াদ।

২০২১ সালে প্রেসিডেন্ট পদে ফেরা লাপোর্তা গত মাসে নির্বাচনে অংশ নিতে পদত‍্যাগ করেন। সেবার পেয়েছিলেন ৫৪ শতাংশ ভোট। এবার ভোট বাড়ল আরও।

তিনি আবার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন ভাইস-প্রেসিডেন্ট রাফা ইয়ুস্তে।

লাপোর্তার গত মেয়াদে বার্সেলোনা ফরাসি ক্লাব পিএসজির কাছে হারায় তাদের ইতিহাসের সফলতম খেলোয়াড় লিওনেল মেসিকে। পালা বদলের মধ‍্য দিয়ে যাওয়া ক্লাবটি পরিণত হয়েছে লা লিগা ও কোপা দেল রের শিরোপা ধরের রাখার জন‍্য লড়াই করা দল হিসেবে। ইউরোপে নিজেকে খুঁজে ফেরা দলটি গত বছর খেলে চ‍্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।

আড়াই বছর পর কাম্প নউয়ে ফিরেছে বার্সেলোনা। স্টেডিয়ামটের সংস্কার কাজ পুরোপুরি শেষ করা ও পুরুষদের ফুটবল দলের শক্তি বাড়ানোর কাজে মনোযোগ দিতে চান লাপোর্তা।