২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোসিয়েদাদ ম‍্যাচ থেকে ছিটকে গেলেন রাফিনিয়া

লা লিগার ম‍্যাচে ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাচ্ছে না স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা।

সোসিয়েদাদ ম‍্যাচ থেকে ছিটকে গেলেন রাফিনিয়া
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

শঙ্কাই সত‍্যিই হয়েছে। ছিটকে গেছেন রাফিনিয়া। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাচ্ছে না বার্সেলোনা। 

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগায় সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। 

এই ম‍্যাচের আগের দিন ছোট চোট সমস‍্যায় অনুশীলন করতে পারেননি রাফিনিয়া। সংবাদ সম্মেলনে কোচ হান্সি ফ্লিক বলেছিলেন, খেলার সময় আঘাত পেয়েছিলেন রাফিনিয়া। সোসিয়েদাদের বিপক্ষে তিনি অনিশ্চিত। 

পরে এক বিবৃতিতে বার্সেলোনা নিশ্চিত করে, লা লিগার ম‍্যাচে খেলবেন না রাফিনিয়া। 

“ডান ঊরুতে পাওয়া আঘাতের জন‍্য সতর্কতার অংশ হিসেবে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বাইরে থাকবেন রাফিনিয়া।”

সৌদি আরবে স্প‍্যানিশ সুপার কাপে দুই ম‍্যাচে চার গোল করে বার্সেলোনার শিরোপা জয়ে বড় অবদান রাখেন রাফিনিয়া। তার অনুপস্থিতিতে সোসিয়েদাদের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন মার্কাস র‍্যাশফোর্ড।