২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেও আক্ষেপ আলভারেসের

অনেক সুযোগ হাতছাড়া করায় অকারণে পিএসভির বিপক্ষে ভুগতে হয়েছে বলে মনে করেন আতলেতিকোর এই স্ট্রাইকার।

জিতেও আক্ষেপ আলভারেসের
হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে এতোটা ভোগান্তি মানতেই পারছেন না হুলিয়ান আলভারেস। আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকার মনে করছেন, সুযোগগুলো কাজে লাগিয়ে অনেক আগেই ম‍্যাচ নিজেদের মুঠোয় নিয়ে আসা উচিত ছিল। 

চ‍্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পিএসভির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। 

প্রতিপক্ষের মাঠে দশম মিনিটে পিছিয়ে পড়ে দিয়েগো সিমেওনের দল। প্রথমার্ধেই দলকে সমতায় ফেরান আলভারেস। দ্বিতীয়ার্ধে দাভিদ হানচকো ও আলেকসান্দার সরলথের গোলে ৩-১ গোলে এগিয়ে যায় আতলেতিকো। 

৮৫তম মিনিটে গোল করে ম‍্যাচে রোমাঞ্চ ছড়ায় পিএসভি। প্রবল চাপও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু রক্ষণ দৃঢ় করে ব‍্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে আতলেতিকো। ম‍্যাচ শেষে ভোগান্তির জন‍্য নিজেদেরই কাঠগড়ায় তুললেন আলভারেস।

“আমরা অহেতুক ম্যাচে ভুগেছি। যদি আমরা আরও নিখুঁত হতাম তাহলে আরও বেশি গোল করতে পারতাম। আমরা ভুগেছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব‍্যাপার হচ্ছে তিন পয়েন্ট পেয়েছি।” 

পিএসভির মাঠে জিতে ৬ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত সাত নম্বরে আছে আতলেতিকো। 

লা লিগায় আগামী শনিবার ভালেন্সিয়ার মুখোমুখি হবে দিয়েগো সিমেওনের দল। ১৬ ম্যাচে ৯ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে।