২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ডিভিশন কাবাডিতে নৌবাহিনী সেরা

সুপার সিক্সে ১০ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 10:09 PM

Updated : 01 Oct 2022, 10:09 PM

সুপার সিক্সের লড়াইয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পেছনে ফেলে প্রিমিয়ার ডিভিশন কাবাডিতে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 

পল্টনের কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে সুপার সিক্সে ১০ পয়েন্ট নিয়ে সেরা হয় নৌবাহিনী। ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ। 

তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশের পয়েন্ট ৬। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ বাংলাদেশ বিমানবাহিনী। বাংলাদেশ জেল পেয়েছে ২ পয়েন্ট। সুপার সিক্সে সবগুলো ম্যাচ হারা আজাদ স্পোর্টিং ক্লাব খুলতে পারেনি পয়েন্টের খাতা। 

শনিবার সমাপণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান পাওয়া দলের হাতে পুরস্কার তুলে দেয় কাবাডি ফেডারেশন।