২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০০ মিটারে দিবাবার বিশ্বরেকর্ড

মেয়েদের ১ হাজার ৫০০ মিটার দৌড়ে প্রায় ২২ বছর ধরে রাখা টিকে থাকা বিশ্বরেকর্ড ভেঙেছেন ইথিওপিয়ার জেনজেবে দিবাবা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 01:23 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

শুক্রবার রাতে মোনাকো ডায়মন্ড লিগে ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডে দৌড় শেষ করেন ২৪ বছর বয়সী দিবাবা।

বেইজিংয়ে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে আগের রেকর্ডটি গড়েছিলেন চীনের কু ইয়ুনশিয়া।

দিবাবা তিনটি অলিম্পিক স্বর্ণজয়ী ও ৫ হাজার মিটারে বিশ্বরেকর্ডের মালিক তিরুনেশ দিবাবার ছোট বোন।

ছেলেদের ১ হাজার ৫০০ মিটারে সেরা হয়েছেন কেনিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন আসবেল কিপরপ। ৩ মিনিট ২৬.৬৯ সেকেন্ড সময় নিয়ে ইতিহাসের তৃতীয় দ্রুততম সময়ে দৌড় শেষ করেছেন তিনি।

সতীর্থ টাইসন গেকে পেছনে ফেলে ছেলেদের ১০০ মিটারে ৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।