২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের এভারগ্রান্দেতে রবিনিয়ো

চীনের গোয়াংজো এভারগ্রান্দেতে যোগ দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রবিনিয়ো। ব্রাজিলে জাতীয় দলের সাবেক কোচ লুইস ফেলিপে স্কলারি এখন ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 09:23 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

চিলিতে সম্প্রতি শেষ হওয়া কোপা আমেরিকায় খেলা রবিনিয়োর সঙ্গে এভারগ্রান্দের ছয় মাসের চুক্তি হয়েছে।

দুই মেয়াদে ব্রাজিল দলের কোচ থাকা স্কলারি বিশ্বকাপের পর চীনের ক্লাবটির দায়িত্ব নেন।   রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার রবিনিয়ো স্কলারি ছাড়াও সেখানে পাবেন স্বদেশী মিডফিল্ডার পাওলিনিয়োকে।

ম্যানচেস্টার সিটিতে ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত খেলার পর ইতালির এসি মিলানে যান সান্তোসে ক্যারিয়ার গড়ে তোলা রবিনিয়ো।