২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের স্বপ্ন পূরণ!

কোপা আমেরিকা অভিযান অকালে শেষ হলেও সম্প্রতি একটি স্বপ্ন পূরণ হয়েছে নেইমারের। ব্রাজিল ও বার্সেলোনা তারকার সাক্ষাৎ হয়েছে বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডানের সঙ্গে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 09:46 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। ব্রাজিলও কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয়। 
 
বার্সেলোনার হয়ে নতুন মৌসুমের অভিযান শুরুর আগে লাস ভেগাস বেড়াতে যান নেইমার। সেখানেই তিনি দেখা করেন স্বপ্নের তারকা জর্ডানের সঙ্গে। 
 

জর্ডানের সঙ্গে সেখানে সেলফি তোলেন নেইমার। আর সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। 
 
“সেরাদের সেরা! স্বপ্ন পূরণ, এই ভদ্রলোকের সঙ্গে দেখা হওয়া কি যে সম্মানের।”