ফের মোহামেডানের হোঁচট
চার দিনের ব্যবধানে প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেয়েছে মোহামেডান স্পোটিং ক্লা্ব লিমিটেড। এবার ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি।
মোহামেডান ও ব্রাদার্সের মধ্যে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হ্ওয়া দ্বিতীয় লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
গত বুধবার শেখ রাসেলের কাছে ২-১ গোলে হেরেছিল মোহামেডান। ওই হারের পর এবার ড্র করায় শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল তারা।
১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে আছে মোহামেডান।
এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
