২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেটিং দাবায় মিনহাজকে হারিয়ে শীর্ষে মেহেদী

গাজী হাবিবুর রহমান আন্তর্জাতিক রেটিং দাবায় শীর্ষস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান। ষষ্ঠ রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন এই ফিদে মাস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 08:40 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

শনিবার ষষ্ঠ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখেন মেহেদী। এই হারের পর সাড়ে চার পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছেন মিনহাজ।

রেটিং দাবার এই আসরের সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জিয়াউর রহমান। পঞ্চম রাউন্ডে মিনহাজের সঙ্গে ড্র করা এই গ্র্যান্ডমাস্টার ষষ্ঠ রাউন্ডে আবদুল্লাহ আল সাঈফকে হারিয়েছেন।