শারাপোভাকে উড়িয়ে উইম্বলডনের ফাইনালে সেরেনা
আবার সেরেনা উইলিয়ামসের কাছে হারলেন মারিয়া শারাপোভা। রুশ এই তারকাকে উড়িয়ে দিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন মেয়েদের টেনিসের বর্তমানের সেরা খেলোয়াড়।
শারাপোভার বিপক্ষে এ নিয়ে টানা ১৭ বার জিতলেন সেরেনা।
দ্বিতীয় সেটে শারাপোভাকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি যুক্তরাষ্ট্রের সেরেনা। ৬-৪ গেমে শারাপোভাকে বিদায় করে দিয়ে ফাইনালে ওঠেন উইলিয়ামস বোনদের ছোটজন। আগামী শনিবারের ফাইনালে ক্যারিয়ারের ষষ্ঠ উইম্বলডন শিরোপা জয়ের জন্য স্পেনের গারবিনে মুগুরোজার মুখোমুখি হবেন সেরেনা।
দিনের অপর সেমি-ফাইনালে আগ্নিয়েস্কা রাদভান্সকাকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন ২১ বছর বয়সী মুগুরোজা।
