সহজ জয়ে সেমিতে ফেদেরার-মারে
উইম্বলডনে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন রজার ফেদেরার। সহজ জয়ে সেমি-ফাইনালে উঠেছেন টুর্নামেন্টের সাতবারের এই চ্যাম্পিয়ন।
শেষ চারে ওঠার পথে সহজ জয় পেয়েছেন অ্যান্ডি মারেও।
অল ইংল্যান্ড ক্লাবে বুধবার কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষ দ্বাদশ বাছাই জিল সিমোনকে দাঁড়াতেই দেননি ফেদেরার। ১ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে জয় তুলে নেন সুইস এই তারকা।
বৃষ্টির কারণে ম্যাচ দুইবার বিঘ্নিত হলেও তাতে ফেদেরার ছন্দ হারাননি। বৃষ্টির কারণে পাওয়া বিরতিতে উল্টো তার সুবিধাই হয়েছে বলে জানান ৩৩ বছর বয়সী এই তারকা।
শেষ আটের অন্য ম্যাচে মারেও সরাসরি সেটে জিতেছেন। কানাডার ভাসেক পসপিসিলকে ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে হারান ব্রিটিশ এই তারকা।
