রেটিং দাবায় যৌথভাবে শীর্ষে সোহেল, সিয়াম
জিয়া-মিনহাজদের পেছনে ফেলে গাজী হাবিবুর রহমান আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে রয়েছে এই দুই ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধূরি ও ইকরামুল হক সিয়াম।
তিন রাউন্ড শেষে সোহেল ও সিয়ামের পয়েন্ট সমান ৩।
বুধবার তৃতীয় রাউন্ডে সোহেল হারান গোলাম সরোয়ারকে এবং সিয়াম হারান আল শাহিদ আবুল কাশেমকে।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও উতেনের পয়েন্টও ৩, কিন্তু টাইব্রেকিং পদ্ধতিতে এই দুইজন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
তৃতীয় রাউন্ডে জিয়া হারান মোহাম্মদ এনায়েত হোসেনকে এবং উতেন খন্দকার নজরে মাওলাকে হারান।
