কলকাতায় স্কুল দাবায় নবম ফাহাদ
শেষ রাউন্ডে হেরে ২৫তম টেলিগ্রাফ স্কুল দাবা প্রতিযোগিতায় নবম হয়েছেন মোহাম্মদ ফাহাদ রহমান। ৭ পয়েন্ট নিয়ে ভারতের এই টুনামেন্ট শেষ করেন বাংলাদেশের এই ফিদে মাস্টার।
কলকাতায় হওয়া এই আসরের নবম ও শেষ রাউন্ডের খেলায় স্বাগতিকদের ফিদে মাস্টার মিত্রভা গুহর কাছে হেরে যান ফাহাদ।
৯ পয়েন্ট নিয়ে এই আসরের সেরা হয়েছে ভারতের আন্তর্জাতিক মাস্টার দ্বীপ্তায়ন ঘোষ।
