৪ বছরে পাওয়েলের সেরা টাইমিং
সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েল গত চার বছরে ১০০ মিটারে নিজের দ্রুততম টাইমিং করেছেন।
প্যারিস ডায়মন্ড লিগে শনিবার ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন পাওয়েল।
গত সপ্তাহে দেশের জাতীয় দৌড় প্রতিযোগিতার এই ইভেন্টে ৯.৮৪ সেকেন্ড সময় নিয়েছিলেন জ্যামাইকার এই দৌড়বিদ।
প্যারিসে পাওয়েলের এই কীর্তির দিনে ৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের জিমি ভিকো । তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইক রজার্স (৯.৯৯ সেকেন্ড)।
