২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের বিশ্বকাপের সেমিতে জাপান, ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান। স্বাগতিক কানাডাকে হারিয়ে এশিয়ার দেশটির সঙ্গে শেষ চারে যোগ দিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2015, 12:25 PM

Updated : 12 Oct 2022, 03:56 PM

কানাডার এডমন্টনে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জাপানের জয়টি একমাত্র গোলের। আর ভ্যাঙ্কুভারে ইংল্যান্ড কানাডাকে হারায় ২-১ গোলে।

এডমন্টনে আগামী বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে জাপান ও প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপের শেষ চারে ওঠা ইংল্যান্ড।

আগামী মঙ্গলবার মন্ট্রিয়ালে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে চীন ও যুক্তরাষ্ট্র।

৫ জুলাই ভ্যাঙ্কুভারে হবে টুর্নামেন্টের ফাইনাল।