চিলিতে মেসির জন্মদিন পালন
কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে বিশাল কেক কেটে নিজের জন্মদিন পালন করেছেন লিওনেল মেসি। বুধবার ২৮ বছরে পা দেওয়া আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড জন্মদিনের কেকসহ ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন।
গত বুধবার দিনের শুরুতে জন্মদিনর শুভেচ্ছা জানানো ভক্তদের ধন্যবাদ দেন মেসি।
“আমার জন্মদিনে (পাঠানো) বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আর প্রতিদিনের সমর্থনের জন্য ধন্যবাদ।”
আর্জেন্টিনার আরেক তারকা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো ড্রেসিংরুমে মেসির সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে প্রিয় সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
চিলির ভিনা দেল মারে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শেষ আটের ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে।
