চার বছর আগের হতাশা ভুলতে চায় ব্রাজিল
চার বছর বাদে মহাদেশ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের সামনে আবারও প্যারাগুয়ে বাধা। তবে এবার হতাশায় বাড়ি ফেরা নয়, জিতে সেমি-ফাইনালে ওঠার প্রত্যাশা ব্রাজিলের।
কোপা আমেরিকার গত আসরে প্যারাগুয়ের কাছে হেরে ছিটকে পড়েছিল ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে গড়ায় সেই কোয়ার্টার-ফাইনাল। আর তাতে ২-০ গোলে হেরে বাদ পড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গতবারের হতাশা কাটিয়ে এবার হাসতে চান ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান।
“গত কোপা আমেরিকায় আমরা প্যারাগুয়ের কাছে হেরে বাদ পড়েছিলাম; কিন্তু আমার আশা এবার তা ব্যতিক্রম হবে। আশা করি, আমরা যেভাবে পছন্দ করি, সেরকম আনন্দ আর দায়িত্ব নিয়ে খেলতে পারব এবং কঠিন একটা প্রতিপক্ষকে হারাতে পারব।”
