২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারল না ব্রাজিলের মেয়েরা

বিশ্বকাপের গ্রুপ পর্বে অসাধারণ খেললেও বেশি দূর এগুতে পারল না ব্রাজিলের মেয়েরা। অস্ট্রেলিয়ার কাছে হেরে সেরা ষোলোর লড়াই থেকে ছিটকে পড়েছে মার্তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 03:35 AM

Updated : 12 Oct 2022, 03:54 PM

রোববার রাতে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ১-০ গোলে হারে ব্রাজিল।

ম্যাচের একমাত্র গোলটি করেন কায়া সিমোন। গোলশূন্য প্রথমার্ধের পর ৮০তম মিনিটে কাছ থেকে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

কানাডার এই টুর্নামেন্টের গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে 'ই' গ্রুপের সেরা দল হয়ে সেরা ষোলোয় উঠেছিল ব্রাজিল। আর অস্ট্রেলিয়া 'ডি' গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে।