২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার সঙ্গে ড্র করে শেষ আটে পেরু

গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে পেরু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 03:13 AM

Updated : 22 Aug 2022, 12:39 PM

পেরুর মতো কলম্বিয়ার পয়েন্টও সমান ৪, কিন্তু পরের রাউন্ডে তাদের ওঠা এখনও নিশ্চিত নয়। ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে গ্রুপের অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। 

এই ড্রয়ের ফলে ব্রাজিলের সামনে এখন সহজ সমীকরণ- শেষ আটে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে কমপক্ষে ড্র করতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে ব্রাজিল।