থাইল্যান্ডের কুইন্স কাপে তৃতীয় সিদ্দিকুর
ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে থাইল্যান্ডের কুইন্স কাপে তৃতীয় হয়েছে সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১০ শট কম খেলে এশিয়ান ট্যুরের এই আসর শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
রোববার চতুর্থ ও শেষ রাউন্ডের খেলায় পারের চেয়ে তিন শট কম খেলেন সিদ্দিকুর। চারটি 'বার্ডি' (পারের চেয়ে এক শট কম) ও একটি 'বোগি' (পারের চেয়ে এক শট বেশি) করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই তারকা।
৩ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১৪ শট কম খেলে সেরা হয়েছেন স্বাগতিক থাইল্যান্ডের গলফার প্রায়াদ মার্কসায়েং।
