কুইন্স কাপে তৃতীয় রাউন্ড শেষে তিনে সিদ্দিকুর
থাইল্যান্ডে কুইন্স কাপের তৃতীয় দিনে দারুণ খেলেছেন সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ৪ শট কম খেলেন সিদ্দিকুর। দুই রাউন্ড শেষে পারের চেয়ে মোট ৩ শট কম খেলে নবম স্থানে ছিলেন তিনি।
শনিবার ১৮ হোলের মধ্যে ৬টিতে 'বার্ডি' (পারের চেয়ে ১ শট কম) মারেন সিদ্দিকুর। কিন্তু দুইটিতে বোগিও (পারের চেয়ে ১ শট বেশি) করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই খেলোয়াড়।
এশিয়ান ট্যুরের ৩ লাখ ডলার প্রাইজমানির এই আসরে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে আছেন জাপানের আকিনোরি তানি।
