ভেনেজুয়েলাকে হারিয়ে ব্রাজিলের পাশে পেরু
ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার এবারের আসরের কোয়ার্টার-ফাইনালে খেলার সম্ভাবনা জোরালো করেছে ‘ফেভারিট’ ব্রাজিলের গ্রুপে থাকা পেরু।
চিলির ভালপারাইসোতে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোল করেন পেরুর ক্লাউদিও পিসাররো।
এই জয়ে কোপা আমেরিকার ‘সি’ গ্রুপের লড়াইটাও জমিয়ে দিয়েছে পেরু। দুই ম্যাচে একটি করে জয় পাওয়ায় ব্রাজিল, কলম্বিয়া, পেরু আর ভেনেজুয়েলার পয়েন্ট সমান তিন।
বাংলাদেশ সময় আগামী রোববার রাত ১টায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে পেরু। আর এর পরেই গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা।
