কুইন্স কাপে দ্বিতীয় দিন শেষে নবম সিদ্দিকুর
থাইল্যান্ডের কুইন্স কাপে এক ধাপ এগিয়েছেন সিদ্দিকুর রহমান। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলে নবম স্থানে রয়েছেন বাংলাদেশের এই সেরা গলফার।
দ্বিতীয় রাউন্ডে ছয়টি বার্ডি করলেও (পারের চেয়ে এক শট কম) সঙ্গে পাঁচটি বোগির (পারের চেয়ে এক শট বেশি) জন্য বেশি এগুতে পারেননি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
এশিয়ান ট্যুরের ৩ লাখ ডলার প্রাইজমানির এই আসরে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে শীর্ষে আছেন থাইল্যান্ডের প্রায়াদ মার্কসায়েং।
