কলম্বিয়াকে হারিয়ে চমক ভেনেজুয়েলার
দলে রাদামেল ফালকাও-হামেস রদ্রিগেসদের মতো তারকারা থাকা সত্ত্বেও কোপা আমেরিকা অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে কলম্বিয়া। ভেনেজুয়েলার বিপক্ষে হেরে গেছে ব্রাজিল বিশ্বকাপের চমক দেখানো দলটি।
রোববার রাতে 'সি' গ্রুপের প্রথম ম্যাচে একমাত্র গোলে হেরেছে গত বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলা কলম্বিয়া।
