ফেডারেশন কাপ রাগবির সেরা সেনাবাহিনী
ফেডারেশন কাপ রাগবির এবারের আসরে ছেলেদের বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনালে কাঞ্চন রাগবি ওয়ারিয়র্সকে হারায় তারা।
পল্টন ময়দানে রোববার সেনাবাহিনীর বিপক্ষে দাঁড়াতেই পারেনি কাঞ্চন ওয়ারিয়র্স। একপেশে ফাইনালে ৫৩-০০ পয়েন্টে জয় পায় সেনাবাহিনী।
ওবায়দুর রহমান ফাইনালের সেরা খেলোয়াড় হন আর রাইসুল ইসলাম রাসেল এবারের আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
