বিশ্বকাপে স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিলের মেয়েরা
মেয়েদের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেনকে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।
শনিবার রাতে কানাডার মন্ট্রিয়ালের অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিল জেতে ১-০ গোলে। ৪৪তম মিনিটে ব্রাজিলের পক্ষে গোলটি করেন আলভেস দা সিলভা।
একই রাতে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। তবে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে ফ্রান্স।
ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ২-০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল।
