২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের শুভ সূচনা

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লক্ষ্যে শুভ সূচনা করেছে উরুগুয়ে। জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 03:09 AM

Updated : 12 Oct 2022, 03:50 PM

শনিবার রাতে 'বি' গ্রুপের প্রথম ম্যাচে উরুগুয়ের জয়ের নায়ক ক্রিস্তিয়ান রদ্রিগেস। একমাত্র গোলটি করেন তিনি।
 
ফিফার নিষেধাজ্ঞার কারণে দলে না থাকা লুইস সুয়ারেসের অভাব এই ম্যাচে বেশ ভালোই টের পেয়েছে শিরোপাধারীরা। প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরালেও সাফল্য পাচ্ছিল না সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।  
 
গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে ৫২তম মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রদ্রিগেস। খুব কাছ থেকে আলতো শটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইতালির ক্লাব পার্মার এই মিডফিল্ডার।