২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ে ম্যাচের আগে সুস্থ আর্জেন্টিনার রোমেরো

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে 'ফিট' হয়ে উঠেছেন আর্জেন্টিনার সের্হিও রোমেরো। চোট কাটিয়ে ওঠা এই গোলরক্ষক কোপা আমেরিকায় তার দলের প্রথম ম্যাচে খেলবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 04:44 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

চিলির লা সেরেনাতে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে তিনটায়।

প্যারাগুয়ের বিপক্ষে চোটের কারণে খেলতে পারবেন না পাবলো সাবালেতা ও লুকাস বিগলিয়া।

চোটে পড়েছিলেন বিশ্বকাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা রোমেরা।