২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শকদের দুয়ো পেল ড্র করা মেক্সিকো-বলিভিয়া

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের ম্যাচে ভালো ফুটবল উপহার দিতে না পারায় দর্শকদের দুয়ো পেয়েছে মেক্সিকো আর বলিভিয়ার খেলোয়াড়রা। শনিবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 03:16 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

নিরুত্তাপ ম্যাচে প্রথম আক্রমণটি করে বলিভিয়া। তবে রিকার্দো পেদ্রিয়ালের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে মেক্সিকোর স্ট্রাইকার রাউল হিমিনিসের হেড পোস্টের পাশ দিয়ে চলে যায়।

এই দুটি ঘটনা ছাড়া ম্যাচে বলার মতো তেমন কিছু ঘটেনি। গোলশূন্য ড্রকে তাই এ ম্যাচের যথার্থ ফলই বলা যায়।

রেফারি শেষ বাঁশি বাজালে ম্যাচ দেখে বিরক্ত দর্শকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে দুই দলের খেলোয়াড়দেরই দুয়ো দিয়ে।