২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সাফল্যের পেছনে খাদ্য তালিকায় পরিবর্তন!

লিওনেল মেসির খাদ্য তালিকায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন তার পুষ্টিবিদ গিলিয়ানো পোসের। আর্জেন্টিনার এই পুষ্টিবিদের দাবি, খাদ্যভাসের পরিবর্তন মেসিকে সাফল্য পেতে সাহায্য করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 03:28 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

আগের মতো মেসির গোলের ক্ষুধা ফিরে আসার পাওয়ার রহস্য সম্পর্কে জানাতে গিয়ে লা গেজ্জেত্তা দেল্লো স্পোর্তকে পোসের বলেন, “মেসি তার খাদ্য তালিকা থেকে প্রক্রিয়াজাত সব খাবার বাদ দিয়ে সেখানে ভিটামিনসমৃদ্ধ খাবার রেখেছে।”

সিরিয়াল, সবজি, মাছ এবং অলিভ ওয়েল-এগুলো এখন মেসির খাদ্য তালিকায় বেশি থাকছে বলেও জানান এই পুষ্টিবিদ।

৫৯ বছর বয়সী এই পুষ্টিবিদ জানান, আর্জেন্টিনা দলের ডিফেন্ডার মার্তিন দেমিচেলিস মেসিকে তার কাছে আসার কথা বলেছিলেন। ব্রাজিল বিশ্বকাপের পর থেকে বার্সেলোনার এই ফরোয়ার্ডের খাদ্য তালিকা নিয়ে কাজ করছেন তিনি।