২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাব্রেগাসের গোলে স্পেনের জয়

কোস্টা রিকাকে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারিয়েছে স্পেন। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করা গোলটি করেন মিডফিল্ডার সেস ফাব্রেগাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 12:37 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

স্পেনের লেওনে গত বৃহস্পতিবার রাতের জয়ে ইউরো ২০১৬ -এর বাছাইয়ের প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নিল স্পেন। আগামী রোববার বেলারুশের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রীতি ম্যাচের শুরুতে অবশ্য স্পেনকে চমকে দিয়েছিল কোস্টা রিকা; ভেনেগাসের গোলে পঞ্চম মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা।

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি স্পেন। দুই মিনিটের মধ্যে ভিসেন্তে দেল বস্কের দলকে সমতায় ফেরান আলকাসের গার্সিয়া।

স্পেনকে এগিয়ে দেওয়া গোলটি ফাব্রেগাস করেন ২৯তম মিনিটে। পোস্টের খুব কাছাকাছি থেকে লক্ষ্যভেদ করেন চেলসির এই মিডফিল্ডার। এই গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।