২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা সভাপতি পদে নির্বাচন করতে চান জিকো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো ফিফা সভপতি পদে নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়েছেন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 05:55 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতির বিষয়ে 'মর্মাহত' জিকো নির্বাচনে দাঁড়ানোকে নিজের দায়িত্ব বলে মানেন। 
 
গত ২৯ মে পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি নির্বাচিত হন জেপ ব্লাটার। কিন্তু গত ২ জুন পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর থেকেই ফিফার পরবর্তী সভাপতি কে হতে পারেন, এ নিয়ে গুঞ্জন ওঠে।
 
রিও দে জেনেইরোতে নিজের ফুটবল স্কিলস সেন্টারে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে জিকো বলেন, "আমাদের খেলায় এখন যা হচ্ছে-দুর্নীতি, এটা দেখাটা দু:খজনক… আমার অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে চেষ্টা করা এবং সভাপতি পদে দাঁড়ানোটা আমার দায়িত্ব।"
 
এর আগে ব্লাটার জানিয়েছিলেন, উত্তরসূরি ঠিক হলেই সরে দাঁড়াবেন তিনি। এ বছরের শেষের দিকেই পদ ছাড়তে পারেন তিনি।