যুব বিশ্বকাপের শেষ আটে ব্রাজিল
যুব বিশ্বকাপে ব্রাজিলের জয়রথ ছুটছেই। উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ব্রাজিল।
বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের নিউ প্লাইমাউথে শেষ ষোলোর খেলায় টাইব্রেকারে উরুগুয়েকে ৫-৪ গোলে হারায় ব্রাজিল।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র ছিল। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ব্রাজিলের হয়ে গোল করেন আন্দ্রেয়াস পেরেইরা, লুকাও, দানিলো, জাজা, গাব্রিয়েল।
আর উরুগুয়ের পক্ষে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন রদ্রিগো আমারাল।
কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পর্তুগাল; হ্যামিল্টনে ম্যাচটি হবে রোববার।
