২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হ্যান্ডবলে মেরিনারের শিরোপা

মহিলা হ্যান্ডবল লিগে শিরোপা জিতেছে ঢাকা মেরিনার ইয়াংস। গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 08:56 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে বুধবার সুপার ফোরের শেষ ম্যাচে মেরিনার ইয়াংস ২৮-১৮ গোলে মোহামেডানকে হারায়।

ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের গুরমিল ১৪টি ও সানজিদা ৭টি করে গোল করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডালিয়া ও নিশি ৭টি করে গোল করেন।

৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার ওপরে থেকে চ্যাম্পিয়ন হয় মেরিনার ইয়াংস। আর ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে মোহামেডান।

মেরিনার ইয়াংসের গুরমিল এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন।