২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ছাড়ছেন না এনরিকে

বার্সেলোনায় লুইস এনরিকের ভবিষ্যৎ নিয়ে ওঠা নানা গুঞ্জন অবশেষে শেষ হলো। চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে ২০১৭ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকছেন স্প্যানিশ এই কোচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 11:44 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

মঙ্গলবার বার্সেলোনার ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করা হয়।
 
৪৫ বছর বয়সী এনরিকের অধীনে বার্সেলোনা গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে জয় করে। গত শনিবার ইউভেন্তুসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্রথম দল হিসেবে দুইবার ‘ট্রেবল’ জেতার ইতিহাস গড়ে কাতালুনিয়ার ক্লাবটি। 
অনন্য ওই কীর্তি গড়ার পরও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনরিকে জানান, বার্সেলোনাতে থাকবেন কিনা, এখনও তিনি নিশ্চিত নন। তবে সোমবার ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ জানিয়েছিলেন, এখানেই থাকছেন ট্রেবল জয়ী এই কোচ।