২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান

বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে কিরগিজস্তান জাতীয় ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 08:39 PM

Updated : 11 Jul 2022, 07:41 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকায় পৌঁছায় কিরগিজস্তান দল। বুধবার অনুশীলন শুরু করবে অতিথি দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার বিকেলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে কিরগিজস্তান।

দুটি দেশের জাতীয় ফুটবল দলের এটি তৃতীয় ম্যাচ। আগের দুই লড়াইয়ে জিতেছিল কিরগিজস্তান। ২০০৭ সালের নেহেরু কাপে ৩-০ গোলে ও ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে ২-১ গোলে বাংলাদেশকে হারিয়েছিল তারা।

বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কিরগিজস্তান ছাড়াও রয়েছে তাজিকিস্তান, জর্ডান ও অস্ট্রেলিয়া। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের পর ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে বাছাইয়ের পরের ম্যাচটি খেলবে বাংলাদেশ।