২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দল নিয়ে ফেডারেশন কাপ রাগবি শুরু বৃহস্পতিবার

ফেডারেশন কাপ রাগবি মাঠে গড়াচ্ছে আগামী বৃহস্পতিবার। সবগুলো খেলাই হবে পল্টন ময়দানের মাঠে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 08:27 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে ছয়টি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ অ্যামেচার রাগবি ক্লাব ও মাদারটেক রাগবি ক্লাব।
 
‘বি’ গ্রুপে রয়েছে ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং কাঞ্চন রাগবি ওয়ারিয়র্স ।
 
বাংলাদেশ রাগবি ফেডারেশন মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানায়, এবারের আসরের পৃষ্ঠপোষকতা করছে ডায়মণ্ড মেলামাইন। আসরের খরচ হিসেবে এক লাখ টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি।