জাপানের বডিবিল্ডিংয়ে বাংলাদেশের মাহসুদুরের ব্রোঞ্জ
জাপানের এএফবিএফ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে একমাত্র পদক এনে দিয়েছেন মাহসুদুর রহমান।
বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্ল্যাসিক বডিবিল্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছেন মাহসুদুর।
দেশকে পদক এনে দিতে পেরে আনন্দিত মাহসুদুর বলেন, “এর আগেও আমি পদক জিতেছি। তবে এবারের এই পদক জেতাটা আমার কাছে ভিন্ন কিছু। সত্যিই অসাধারণ লেগেছে।”
জাপানের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ২১টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তদশ হয়েছে।
৫-৮ জুন জাপানের কিতাকিইউশুতে এএফবিএফ এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসরে বাংলাদেশ থেকে রফিকুল ইসলাম, আবু সাঈদ রানা ও মাহসুদুর রহমান অংশ নেয়।
