২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সঙ্গে আলবার নতুন চুক্তি সই

সবকিছু আগেই ঠিক ছিল। এবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন জর্দি আলবা। কাতালুনিয়া ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন পেদ্রো রদ্রিগেসও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 02:26 PM

Updated : 12 Oct 2022, 03:48 PM

আলবা ও পেদ্রোর নতুন চুক্তি সই করার খবরটি গত সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানায় বার্সেলোনা। 
 
নতুন চুক্তি অনুযায়ী কাতালুনিয়া ক্লাবটিতে ২০২০ সাল পর্যন্ত থাকবেন স্পেনের ফুল-ব্যাক আলবা। 
 
বার্সেলোনার যুব প্রকল্পের খেলোয়াড় আলবা ভালেন্সিয়াতে নাম লিখিয়েছিলেন। ২০১২ সালে আবার বার্সায় ফেরেন তিনি। 
 
নতুন চুক্তি অনুযায়ী স্পেনের ফরোয়ার্ড পেদ্রো ২০১৯ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন।