২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় সেভিয়ার মিডফিল্ডার ভিদাল

সেভিয়ার মিডফিল্ডার আলেক্সি ভিদাল পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 04:38 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

২০২০ সালের জুন পর্যন্ত কাম্প নউয়ের দলটির হয়ে খেলবেন সেভিয়াকে এবার ইউরোপা লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ভিদাল।
 
ভিদালকে দলে নিতে তার ক্লাব সেভিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বার্সেলোনা।  
 

গণমাধ্যমের খবর অনুয়ায়ী, ভিদালকে কিনতে ২ কোটি ৩০ লাখ ইউরো খরচ হচ্ছে বার্সেলোনার। মেডিকেল পরীক্ষার পর কাতালুনিয়ার এই উইং ব্যাক ভিদাল সোমবার চুক্তি সই করবেন। ২৫ বছর বয়সী ভিদালকে দলে নিলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে আগামী জানুয়ারির আগে তাকে খেলাতে পারবে না এবার ‘ট্রেবল’ জেতা বার্সেলোনা।