অপরাজিতই থাকল ইংল্যান্ড
ওয়েইন রুনি ও রাহিম স্টার্লিংরা বল পায়ে জ্বলে উঠতে না পারলেও নিজেদের অপরাজেয় যাত্রাটা আরেকটু লম্বা করেছে ইংল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা আয়ারল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে।
এই ড্রয়ের ফলে শেষ ১০ ম্যাচে অপরাজিত থাকল ইংল্যান্ড।
ডাবলিনে রোববার রাতের এই ম্যাচের প্রথমার্ধে কোনো সুযোগই তৈরি করতে পারেনি ইংলিশরা। দ্বিতীয়ার্ধে স্ট্রাইকার রুনি গোল মুখে দুটি শট নিলেও তা সহজেই ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক।
