২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

উত্তর কোরিয়াকে হারিয়ে শীর্ষে থেকে যুব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 02:39 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে রোববার ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। 
 
তিনটি গোলই ব্রাজিল পায় দ্বিতীয়ার্ধে। যুব বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ৬০তম মিনিটে এগিয়ে যায় আত্মঘাতী গোলে। 
 
৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড জা কার্লোস। ৮৬তম মিনিটে ডিফেন্ডার লিও পেরেইরার গোলে স্কোরলাইন ৩-০ হয়। 
 
প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। তাদের ‘ই’ গ্রুপ থেকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে নাইজেরিয়া। 
 
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে।