২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে এগুলো বাংলাদেশ, পেছাল আর্জেন্টিনা

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 10:40 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষের দুটি প্রীতি ম্যাচে ফিফার র‌্যাঙ্কিংয়ে ১৬৯তম স্থানে থেকে খেলতে নামে বাংলাদেশ। বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ সংস্থার দেওয়া র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৬৬তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
 
দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে সিঙ্গাপুরের কাছে এগিয়ে গিয়েও ২-১ গোলে হারে বাংলাদেশ। পরের প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয় মামুনুল-জুয়েলদের।
 
র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এদিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেলজিয়াম। আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে আছে তৃতীয় স্থানে।

র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছে কলম্বিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পঞ্চম স্থানেই।